× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

শার্শায় দুই স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে রোববার রাতে দুই স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রী দুইজন হলো শার্শার কন্যাদহ গ্রামের হাসানুর রহমানের সপ্তম শ্রেনীতে পড়–য়া মেয়ে মুক্তা খাতুন (১৪) এবং একই উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের ষষ্ঠ শ্রেণিপড়–য়া মেয়ে রুমানা আক্তার (১৩)।

উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের সহকারী কর্মকর্তা রওশানারা বেগম  জানান, গোপন  সংবাদে জানা যায়, শার্শার দুই গ্রামে বাল্য বিয়ে হচ্ছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার ব্যবস্থা করেন। ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেওয়ার সম্মতিপত্র লিখে নেওয়া হয় তাদের অভিভাবকদের কাছ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..