পত্নীতলায় মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরন

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুককে মাঝে ছাগল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর গাফ্ফার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, ভ্যাটেনারী সার্জন ফয়সাল তালুকদার প্রমূখ। এসময় ১১টি ইউনিয়নের মোট ২২জন ভিক্ষুককে ৩ টি করে ছাগল বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।