স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শার গোগার মাদক সম্রাট একাধিক মামলার আসামি কুখ্যাত চোরাচালানি ইমরানকে ১০০ পিছ ইয়াবা সহ আটক করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫ টার সময় তাকে আটক করে। ইমরান শার্শার গোগা গ্রামের মহিউদ্দিনের ছেলে।
শার্শা থানা পুলিশ জানায় মাদক ব্যবসায়ি ইমরানকে গেপান সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে ১০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়। সে এলকার একজন চিহিৃত মাদক ব্যবাসায়ি। তার নামে থানায় মাদক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায় ইমরান প্রবাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা করে যাচ্ছে। সে ইয়াবা ফেনসিডিল মদ, গাজা সহ বিভিন্ন মাদকদ্রব্য খুচরা ও পাইকারি বিক্রি করায় এলকার যুব ও উঠতি বয়সের কলেজ পড়–য়া ছেলেরা বিপদগামী হচ্ছে। শার্শা থানার এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেছেন ইমরানকে যশোর জেল হাজাতে আদালতের মাধ্যেমে পাঠানো হয়ে।



