শার্শায় ইজিবাইক ছিনতাই করতে কিশোর খুন

শার্শায় ইজিবাইক ছিনতাই করতে কিশোর খুন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে মঙ্গলবার সকালে শাকিব হোসেন(১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। দূর্বৃত্তরা তাকে নৃশংস ভাবে খুন করে তার ব্যবহৃত ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।

নিহত সাকিব হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিলের ছেলে।

পুলিশ ও এলাকাাবসী জানান, পারিবারিহ কলহে এক বছর বয়সে বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে শাকিব শার্শার গোগা গ্রামে তার নানা আকবার আলীর বাড়িতে আশ্রয় হয় শাকিবের। ইজি বাইক চালক নানা শাকিবকে মানুষ করতে ভর্তী করে স্কুলে। এবার গোগা হাইস্কুলের ৭ ম শ্রেনীর ছাত্র শাকিব। অসুস্থ্য নানাকে সাহায্যে সংসারের হাল ধরতে লেখা-পড়ার মধ্যে মাঝে মাঝে ইজিবাইক চালায় শাকিব। সোমবার দুপুরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় শাকিব। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সবাই খুজাখুজি করে। তবে তার ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় দূঃচিন্তা বাড়ে। পরে খবর আসে তার লাশের।

এদিকে শাকিব খুনের ঘটনায় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। দ্রুত খুনিদের আটক ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের স্বজন ঝিকরগাছা ৭ নাম্বার ওয়ার্ডের পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা বলেন, নানাকে সহযোগীতা করতে সাকিব লেখা-পড়ার পাশাপাশি ইজিবাইক চালাতো। ইজিবাইকটি ছিনতাই করতে এ জঘন্য হত্যাকান্ড। আমরা দ্রুতত খুনিদের আটক ও হত্যার বিচার চায়।

শাকিবের নানা আকবার আলী জানান, তার বেঁচে থাকার অবলম্বন শাকিবকে যারা খুন করেছে খুনিরা যেন উপযুক্ত শাস্তি পায়। আইনের লোকের কাছে আমার একটায় দাবি।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান বলেন, শাকিবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল। লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।