বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সাক্ষাতশেষে ব্রিফিং-এ মন্ত্রী এ কথা জানান।

সাক্ষাতকালে দ্বিপাক্ষিক এবং অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানান। বিশেষ করে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশি দেশ ও অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, সেজন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি মন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা জানান। মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে প্রকৃত বন্ধু হিসেবে ভারতের অনন্য-সাধারণ ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মন্ত্রী।

এসময় মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সাফল্য কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।