গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’

ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ): ধানক্ষেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। সর্ববৃহৎ শস্যচিত্র (লার্জেস্ট ক্রপ ফিল্ড মোজাইক) হিসাবে গিনেজ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এ প্রতিকৃতি। গত ১৬ মার্চ গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এটি নিশ্চিত করে।

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের মাঠে ১০০ বিঘা জমির ধানক্ষেতের বিশাল ‘ক্যানভাসে’ তুলে ধরা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৩০০ মিটার প্রস্থের ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটির আয়তন ১২ লাখ ৮৫ হাজার ৫৩৬ বর্গফুট। ধানেরচারা রোপণের মাধ্যমে প্রতিকৃতিটি ফুটিয়ে তোলা হয়েছে। ব্যবহৃত হয়েছে দুই রঙের ধান। সবুজ ও বেগুনি। বেগুনি রঙের ধান আনা হয়েছে চীন থেকে, আর সবুজটি বাংলাদেশের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’। এ পরিষদের প্রধান উপদেষ্টা কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ অভ কোম্পানিজ এটি বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী ও শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান উপদেষ্টা ড. মো: আব্দুর রাজ্জাক গত ১৪ মার্চ বগুড়ার শেরপুরে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে যেমন আছেন তেমনি বাংলার আকাশে বাতাসে আছেন। এ দেশের সবুজ শ্যামল ভূমির প্রতিটা কণা, শস্যক্ষেতসহ সকলক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে আমরা বঙ্গবন্ধুকে ফসলের ক্ষেতে, বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে তুলে ধরেছি। এটা একটা অসাধারণ শিল্পকর্ম। এর মাধ্যমে বর্তমান ও আগামী  প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে ও চেতনায় অনুপ্রাণিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।