পুনঃপরীক্ষণের আবেদন করা খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা হবে – শিক্ষামন্ত্রী

পুনঃপরীক্ষণের আবেদন করা খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা হবে – শিক্ষামন্ত্রী
পুনঃপরীক্ষণের আবেদন করা খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা হবে - শিক্ষামন্ত্রী

রর জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার কথা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজ প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার উত্তীর্ণ শিক্ষার্থীর হার গতবারের তুলনায় কমেছে। এ বছর গড়ে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।