শার্শায় অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ  যশোরের শার্শার ডিহিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৭টার সময় উপজেলার ডিহি ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল ২৫টি (সংখ্যালঘু হিন্দু) সম্প্রদায় পরিবারের মাঝে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খানজাহান আলী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রেহান উদ্দিন, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।