× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

বেনাপোল(যশোর) প্রতিনিধি

শার্শার পল্লীতে জোর করে আড়াই লাখ টাকার গাছ কর্তন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
আড়াই লাখ টাকার গাছ কর্তন

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ শার্শার পল্লীতে জোর করে গাছ কেটে নেওয়ার অভিযোগে দুই জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে । উপজেলার গোগা গ্রামে মহিউদ্দিন গংয়ের পৈতৃক ভিটার প্রায় আড়াই লক্ষ টাকার গাছ কেটে নেয় গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের রমাজান আলীর ছেলে হবিবার ও মাহবুব আলীর ছেলে আরিফুর রহমান। তবে এই গাছ কাটার সাথে মহিউদ্দিন এর ভাই  মাসুম বিল্লাহ জড়িত এমনটিও অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার।
শুক্রবার বিকাল ৫ টার সময় গোগা গ্রামে যেয়ে দেখা যায় বেশ মোটাসোটা ৬ টি গাছ কেটে নিয়ে গেছে। এর একটি গাছের গুড়ি ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগি উদ্দিন জানান, তার ভাই মাসুম বিল্লাহ তার শরীকের অংশ আগে থেকেই বিক্রি করেছে। সে এখন পৈতৃক ওই গাছের কোন অংশের দাবিদার নয়। গাছ কাটার সময় হবিবর রহমানকে বাধা দিলে তারা প্রায় ১৫-১৬ জন লোক এসে আমাদের উপর চড়াও হয়। তারা বলে তার ভাই মাসুম এর নিকট থেকে ওই ৬টি গাছ ক্রয় করেছে। মাসুম জোর করে এলাকার লাঠিয়াল বাহিনীর সহযোগিতায় ওই গাছ বিক্রি করেছে। আমাদের কোন বাধা না মেনে তারা গাছগুলি কেটে নিয়ে যায়। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
গাছ কাটার সাথে জড়িত মাসুম বিল্লাহর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলতে পারব না। আমার মা বেঁচে আছে তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, আমি ছুটিতে আছি এরকম কোন অভিযোগ হয়েছে কিনা আপাতত বলতে পারছি না। আমি জেনে জানাব।


এ ক্যটাগরির আরো খবর..