× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার শার্শা

শার্শায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা 

যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন(৭০)নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত রহিমা খাতুনের ছেলে মিজানুর  প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো।এ দিন দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং জ্ঞান হারায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
প্রতাক্ষদর্শী ফিরোজা খাতুন জানান,তিনি রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধোর করছ।এ সময় রহিমাকে ঠেলে পাঁকা রাস্তার উপর ফেলে দিলে সে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালে তার পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।পরে শুনেন রহিমা মারা গেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান,তিনি হত্যাকান্ডের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..