× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ইস্রাফিল হোসেন (২৬) ও সুমন হোসেন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজাম ইউনিয়নের একঝালা গ্রাম থেকে এ গাঁজাসহ তাদের‌ আটক করা হয়।
আটক ইস্রাফিল হোসেন শার্শার একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ও সুমন হোসেন শার্শা থানাধীন শ্রীকোনা‌ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে শার্শার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে ইস্রাফিল ও সুমনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটো প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মু. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..