শার্শায় অস্ত্র-গুলিসহ আটক-১

স্টাফ রিপোর্টার বেনাপোলঃশার্শায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার চটকাপোতা সানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক লিটন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে শার্শার চটকাপোতার সানরাইজ নামে একটি ইটের ভাটার সামনে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে লিটন নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইন একটি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।