× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

শারদীয় সাজে বরিশাল নগরী

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
শারদীয় সাজে বরিশাল নগরী

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বরিশাল নগরী সেজেছে বাহারি রঙের আলোকসজ্জায়। বেলতলায় বেল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে গত ২০ অক্টোবর সকাল থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উৎসবকে কেন্দ্র করে ঢাক-ঢোল আর উলুর ধ্বনিতে মুখরিত বরিশাল নগরীর পূজা মন্ডপগুলো। অস্টমী পুজায় মন্ডগুলোতে ছির উপচেপরা ভির।

মন্ডপের জন্য নগরীর সদর রোডের কাটপট্টি মোড় থেকে শুরু করে হাসপাতাল রোড, বিএম কলেজ এলাকা, নাজিরপুল, নতুন বাজার পোল, ভাটিখানা পুরান বাকলা ও কালিবাড়ি সড়কে বাহারি রঙের আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে গোটা এলাকা। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডের মন্ডপে বাহারি রঙের নকশা করা বাতিতে নির্মাণ করা হয়েছে তোরণ। এর বাইরে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা মন্দির এলাকা ও মন্ডপগুলো। পূজা মন্ডপগুলোতে ভিড় করছেন ভক্তদের পাশাপাশি দর্শনার্থীরা।

সম্পূর্ণ নতুনত্ব ও ভিন্নতাসহ জমকালো আলোকসজ্জা করা হয়েছে নগরীর শ্রী শ্রী শংকর মঠে। এ মঠের পূজা উদ্যাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু ও সাধারণ সম্পাদক তন্ময় দাস তপু বলেন, আমরা বিগতদিনের ধারা পরিবর্তন করতে চেয়েছি, তাই মন্ডপের সাজসজ্জায় ভিন্নতা ও নতুনত্ব আনা হয়েছে। কোনো কিছুতে ঘাটতি নেই। ঐতিহ্যবাহী এ শংকর মঠের পূজাকে সার্বজনীন করার চেষ্টা চালিয়েছি। আশা করি, ভক্ত-পূজারি ও দর্শনার্থী সবাই শংকর মঠে এসে খুশি হবেন, কেউ মনে কষ্ট পাবে না।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলামসহ কর্মকর্তারা প্রতিনিয়নত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন। মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু বলেন, এবারের দুর্গাপূজায় গতবারের চেয়ে আলোকসজ্জায় আনা হয়েছে ভিন্নতা। এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া শারদীয় দূর্গা পুজা শেষ হবেও শান্তিপূর্ণভাবে।


এ ক্যটাগরির আরো খবর..