শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মধুখালীতে সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সিরাজুল ইসলামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় শুরু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার উৎসব তাই বুধবার দিন ব্যাপী মধুখালী উপজেলাধীন মধুখালী, বাগাট, কামারখালী, আড়পাড়া, এবং ডুমাইন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও জনগণের সাথে কুশল বিনিময় করেন।

পূজায় সার্বিক সহযোগিতায় ও সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সিরাজুল ইসলাম।

এসময় সংগে ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মির্জা আহসানুজ্জামান (আজাউল) মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছা সেবক লীগ এবং কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।