গত ২৪ ঘন্টায় ১৩৭৪১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ২২১১ ও মৃত্যু ৪৭

গত ২৪ ঘন্টায় ১৩৭৪১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত ২২১১ ও মৃত্যু ৪৭

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯২ টি পরীক্ষাগারে ১৩৭৪১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২২১১ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ১৭৪ জনের। সুস্থ হয়েছেন ৩৩৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৪৮৫ জন। মৃতের সংখ্যা ৮ লাখ ৩৬ হাজার ৩০৩ জন। সুস্থ্য হয়েছে ১ কোটি ৭১ লাখ ১৬ হাজার ১৪১ জন। সারাবিশ্বে মৃত্যুর ৫ এবং সুস্থ্যতার হার ৯৫ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।