× Banner
সর্বশেষ
জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত

শাবিপ্রবির এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেট নগরীর আখালিয়ার সুরমা আ/এ একটি মেস থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহরিয়ার মজুমদার ।

বৃহস্পতিবার রাত নয়টায় এ ঘটনা ঘটে। শাহরিয়ার আর্কিটেকচার বিভাগে পড়তেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীতে। তিনি আখালিয়ার সুরমা আবাসিক এলাকার চার নম্বর রোডের বি ব্লকস্থ তপোবন ৫৪-৫৫ নং বাসায় থাকত।

তার সাথে বসবাসরত অন্য শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকেলে শাহরিয়ারকে রুমে রেখে তারা বেরিয়ে যান। রাত ৯টার দিকে তারা ফিরে দরজায় ধাক্কা দিয়ে শাহরিয়ারের সাড়া পাননি। এ সময় তারা ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে শাহরিয়ারের ঝুলন্ত লাশ দেখতে পান। শাহরিয়ারের লাশ জানালার সাথে পেন্টের বেল্ট দিয়ে ঝুলন্ত ছিল। খবর পেয়ে শাবিপ্রবির উপাচার্য ড. আমিনুল হক ভুইয়া শাহরিয়ারের বাসায় যান।


এ ক্যটাগরির আরো খবর..