শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিবেদিত হলেই সৃষ্টিকর্তার নৈকট্যলাভ সম্ভব

বিশেষ প্রতিবেদকঃ হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। কোরবানীর যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যানে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বললেন সাংসদ ইসরাফিল আলম এমপি।

“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগা-৬ (রাণীনগর-আত্রাই) এলাকার পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

ইসরাফিল আলম এমপি বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করা পবিত্র ঈদুল আযহা কোরবানীর প্রধান শিক্ষা।

তিনি বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।

পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানান তিনি এবং সবাইকে ঈদ মোবারক জানান এই সাংসদ মোঃ ইসরাফিল আলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।