শান্তিরক্ষা মিশনে সেনা সরবরাহে তৃতীয় বাংলাদেশ

নিউজ ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা সরবরাহের দিক থেকে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। শীর্ষে আছে ভারত। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

১৯৮৮ সাল থেকেই জাতিসংঘের ৫৮টি শান্তি মিশনে কাজ করে আসছে বাংলাদেশ। ওই মিশনগুলোতে মোট ৬ হাজার ৭৭২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে মূলত এশিয়ান দেশগুলোর আধিপত্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সম্মিলিতভাবে শান্তিরক্ষীদের একটি বড় অংশের জোগান দেয়।

জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। শান্তিরক্ষার কাজে সংস্থাটি বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষী সংগ্রহ করে। শান্তিরক্ষা মিশনে মোট সেনার সংখ্যা এক লাখেরও বেশি।

জাতিসংঘের শান্তি মিশনে দক্ষিণ এশীয় সেনার সংখ্যাই বেশি। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৭ হাজার ৪৭১ জন সেনা সরবরাহ করে শীর্ষস্থানে রয়েছে। ভারত অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সংখ্যক শান্তি মিশনে অংশগ্রহণ করেছে।

পাকিস্তান ৭ হাজার ১৬১ জন সেনা সরবরাহ করে শান্তি মিশনে অবদান রাখার ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে আছে।

১৯৯২ সালে সোমালিয়া সংকটে সবার আগে সাড়া দিয়েছিল পাকিস্তান। তখন ৫শ’ সেনা প্রেরণ করেছিল দেশটি। নেপাল ১১টি শান্তি মিশনে সেনা পাঠিয়ে সহায়তা করেছে। যার বেশিরভাগই ছিল আফ্রিকায়।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেনা সদস্যদের সংখ্যা বিচার করলে সেটি হবে বিশ্বের ৪৪তম সেনাবাহিনী।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এক লাখের বেশি সেনা সদস্য রয়েছে। বিশ্বের ১২৩টি দেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।