জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ সিঙ্গাপুরে চিকিত্সা শেষে আজ সোমবার দেশে ফিরছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে।
এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার জানায় এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। নিজ থেকে উঠতে-বসতে পারছেন, এমনকি নিজে নিজে হাঁটাচলাও করতে পারছেন। যকৃতের সমস্যার উন্নতি হওয়ায় মোটামুটি খেতেও পারছেন। ফলে তার শারীরিক দুর্বলতা অনেকটাই কেটেছে।
উল্লেখ্য, একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত বুধবার থেকে। সিঙ্গাপুরে থাকায় নতুন সংসদের প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি এরশাদ। আজ দেশে ফেরার পর দু’একদিনের মধ্যেই বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি সংসদে যোগ দেবেন বলে জানা গেছে।





