পদ্মা সেতুতে দুর্নীতির গল্পকারদের খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ

বিশেষ প্রতিবেদকঃ পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে কথিত দুর্নীতির গল্প সৃষ্টিকারীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিশন গঠনের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কমিশন গঠনে এর আগে ৯ নভেম্বর পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরি) মো. কামরুজ্জামান নাম মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গেলো ১৫ ফেব্রুয়ারি প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ‘ইনকোয়ারি অ্যাক্ট ১৯৬৫ (৩ ধারা)’ অনুসারে তদন্ত কমিটি বা কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না এবং দোষীদের কেন বিচারের মুখোমুখি করা হবে না- তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন হাইকোর্ট।

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।

পাশাপাশি এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে ব্যাপারে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়।

গত ২০ মার্চ রুলের জবাব ও প্রতিবেদন দিতে আট সপ্তাহের সময় চেয়ে আবেদন জানান রাষ্ট্রপক্ষ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মে পর্যন্ত সময় বাড়িয়ে দেন হাইকোর্ট।

পরবর্তীতে কয়েক দফা সময়ের আবেদন জানান রাষ্ট্রপক্ষ। সবশেষ নভেম্বর মাসেও সময় বাড়িয়েছিলেন হাইকোর্ট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।