× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

শান্তিপূর্ণভাবে চলছে নগরকান্দা পৌরসভার নির্বাচন 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Nagarkanda-election.jpeg

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮ টা থেকে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৪র্থ ধাপের এ পৌরসভায় ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রতিটি কেন্দ্রে। নির্বাচনী এলাকায় তৎপর রয়েছে ম্যাজিষ্ট্রেট, বিডিআর, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রার্থীরা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক নিমাই সরকার, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আলীমুজ্জামান সেলু সহ আ.লীগের বিদ্রোহী ৩জন এবং স্বতন্ত্র থেকে ২জন।
তৃতীয় শ্রেনির এই পৌরসভায় ৮ হাজার ৬ শত ৬৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..