× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

শহর জামাতের ইসলামী উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ACP
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
শহর জামাতের ইসলামী উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

“সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গুরুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুখরালী ফুটবল মাঠে শহর জামাতের আয়োজনে ও কুখরালী আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্ররুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কুখরালী আর্দশ যুব সংঘ বনাম কুখরালী আমতলা ফুটবল একাদশ মধ্যে ফাইনাল খেলায় খেলার দ্বিতীয় অর্ধে কুখরালী আমতলা ফুটবল একাদশ ১টি গোল করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড জামাতের রোকন আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন,পৌর উলামা পরিষদের প্রচার সম্পাদক মাও রুস্তম আলী তাওহীদ, ৬নং ওয়ার্ড জামাতের যুব কমিটির সভাপতি আব্দুল হাকিম, জামাতের উলামা পরিষদের সদস্য আবু তালেব,জামাতের ইউনিটের সভাপতি আজিজুল ইসলাম,সেক্রেটারি নজরুল ইসলাম, কুখরালী আর্দশ যুব সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ একরামুজ্জামান (জনি) সহকারী রেফারি, আসাদুর রহমান আছাদ, হারুন খান।


এ ক্যটাগরির আরো খবর..