× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

শরীয়তপুরে ৩০ ও চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদের উৎসব

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর পীরের অনুসারীরা একদিন আগে শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০টি গ্রামে ঈদ-উল-ফিতর পালন করবেন।

এতে অন্তত ১০ হাজার মুসল্লি এ ঈদ জামাতে অংশগ্রহণ করবেন। প্রায় শত বছর যাবত বাংলাদেশে একদিন পূর্বে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা এই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন।

নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ  প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ শুক্রবার ঈদ-উল-ফিতর পালন করে নামাজ আদায় করবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈদ-উল-ফিতরের প্রধান ঈদের জামাত সুরেশ্বর দরবার শরিফে অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ঈমামতি করবেন সুরেশ্বর দরবার শরিফের গদিনশীন মুত্তাওয়ালী সৈয়দ মো. বেলাল নূরী।

নামাজ শেষে সকলেই কোলাকুলি করে সেমাই পোলাও খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন সুরেশ্বর দরবার শরিফের মুত্তাওয়ালী সৈয়দ কামল নুরী।

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ আজ

আজ শুক্রবার চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে ঈদউলফিতর পালিত হবে বলে জানিয়েছে সাদ্রা দরবার কর্তৃপক্ষ

জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ কচুয়া উপজেলার ৪০টি গ্রামের মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদউলফিতর ঈদউলআজহাসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে

যে গ্রামগুলোতে শুক্রবার ঈদ হবে, সেগুলো হচ্ছেহাজীগঞ্জ উপজেলার সাদ্রা, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার বেলচো; ফরিদগঞ্জ উপজেলার নূরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা কাইতাড়া; মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর, পাঁচআনী দশআনী  এবং কচুয়া উপজেলার উজানি গ্রাম

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর চট্টগ্রাম জেলার কয়েকটি জায়গা শুক্রবার ঈদ হবে

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। ইছহাকের মৃত্যুর পর তার ছয় ছেলেও তা চালিয়ে যাচ্ছেন

ইছহাকের বড় ছেলে আবু যোফার আবদুল হাই বলেন, শুক্রবার সকালে সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়া হবে


এ ক্যটাগরির আরো খবর..