শরীয়তপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর নেতৃত্বে শনিবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জহুরুল ইসলাম(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৭ (সাতচল্লিশ) পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

জহুরুল জেলার গোসাইরহাট থানার হাজিপাড়া গ্রামের বাবুল বেপারীর ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইচ উদ্দিন বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী।

সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল।

ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ডামুড্যা থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।