সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥
চাকুরী নিয়মিতকরণ, চাকরী থেকে বরখাস্তের প্রতিবাদ ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের প্রতিবাদে শরীয়তপুরে আট দিন ধরে চলছে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দষ্টকালের কর্মবিরতী চলছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আট দিন যাবৎ কর্মবিরতী চলছেও এ সংকটের নিরসনের চেষ্টা না করে উল্টো হামলা মামলার ও চাকরী বাতিলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নিয়ে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য ও বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে অবস্থান কর্মসুচি। গত ৭ নভেম্বর থেকে তাদের এ কর্মসুচি শুরু হয়েছে।
মিটার রিডার গৌরাঙ্গ মন্ডল বলেন, সারাবাংলাদেশে ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার পল্লী বিদ্যুতে কর্মরত আছে। আমাদের কাজের পরিমান দ্বিগুন বাড়িয়ে সারা দেশে প্রায় ৩ হাজারের অধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারকে চাকুরী থেকে ছাটাই করা হয়েছে। ভবিষ্যতে চুক্তি বাতিলের মধ্য দিয়ে পর্যায়ক্রমে সবাইকে চাকরী থেকে সরিয়ে দেয়ার পরিাকল্পনা করা হচ্ছে। এর প্রতিবাদে এবং চাকরী নিয়মিত করণের দাবিতে আমরা আজ আট দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষ আমাদের দাবি না মেনে উল্টো হামলা-মামলা ও চাকরী থেকে অব্যাহতি দেয়ার হুমকি দিচ্ছে। এতদিন আমরা কার্যালয়ের গেইটের ভিতর অবস্থান কর্মসুচি পালন করেছি। গত তিনদিন যাবৎ আমাদের গেইটের ভিতর ঢুকতে দেয়া হচ্ছে না। তাই আমরা রাস্তার পাশে বসে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতী চলবে।