শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বিএনপি ও অঙ্গসংগঠণের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা শহরের ধানুকা রাণীমহল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরদার একেএম নাসির উদ্দীন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিল্পপতি আলহাজ¦ সাঈদ আহমেদ (আসলাম)। জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি জহির উদ্দিন তালুকদার, বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা, মোফাজ্জেল হোসেন ফকির, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, কামরুল হাসান ভুট্টু মজুমদার, কোষাধ্যক্ষ নাজমুল আহসান সরদার, সাংগঠনিক সম্পাদক এসএমএ হামিদ, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লুৎফর রহমান ঢালী, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, যুব সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, সহ-যুব সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, স্বেচ্ছাসেবক সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী আহম্মেদ মোল্যা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের ও জিয়াউল হক মোল্যা, ডামুড্যা উপজেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত, সখিপুর থানা সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা, যুবদল নেতা সোহানুর রহমান শাওন হাওলাদার সহ জেলা, উপজেলা ও পৌরসভার দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার শপথ গ্রহণ করেন। অন্যদিকে, জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ এ্যাড. জামাল শরীফ হিরু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আ. জব্বার খান, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, যুবদলের সহ-সভাপতি মনির হোসেন মাঝি, যুগ্ম সম্পাদক আতিক মোল্যা, সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মৃধা, যুবদল নেতা সাবেক এজিএস লিয়াকত হোসেন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী মাসুদ, সাধারণ সম্পাদক আ. সালাম মাঝী, জাজিরা উপজেলার সভাপতি মোবারব হোসেন শাহীন, যুবদল নেতা কামাল হোসেন ঢালী, মিজানুর রহমান ঢালী, বি. চৌধুরী, জাহাঙ্গীর দেওয়ান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, পৌরসভার সাধারণ সম্পাদক রিংকু তালুকদার, জাজিরা উপজেলার সভাপতি আবু আলেম ফকির প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলকে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করার আহবান জানান।


