সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে ৫১ পিস ইয়াবা সহ মামুন চৌকিদারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এসআই মোঃ ফয়সাল হাওলাদার পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান গ্রামের মজিদ খানের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। গোপন সংবাদের ভিতিত্তে জেলা ডিবি পুলিশ অভিযান চালানোর সময় ৫১ পিস ইয়াবা সহ মামুন চৌকিদারকে আটক করে। এসময় আরো ইয়াবা ট্যাবলেট বিক্রির ৪ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়। অভিযানে সহযোগীতা করে জেলা ডিবি পুলিশের এএসআই কেএম খালেদুজ্জামান, কনেস্টবল বাচ্চু মোল্যা, রবিউল ইসলাম, আহসান হাবীব, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, সজিব মোল্যা। আসামী মামুন চৌকিদার শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে।
এ বিষয়ে পালং মডেল থানায় ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-০৩, তারিখঃ ০৪/১০/১৬ইং।