শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জামাল সরদার (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে এক বছর কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জিন্নাত আলী শেখ, সিপাহী হাসান আল মামুন ও শরিফুল ইসলামের সমন্বয় গঠিত একটি রেইডিং পার্টি ডামুড্যা এলাকায় অভিযান চালায়। এ সময় চর রায়ের কান্দি এলাকার ব্রীজের পূর্ব ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় জামালকে ২৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। আসামী জামাল সরদার উপজেলার রায়ের কান্দি এলাকার মৃত বাদশা সরদারের ছেলে।




