নবীগঞ্জে ৬ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

উত্তম কুমার পাল হিমেল.নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জে মেয়াদোত্তীর্ণ মাল রাখা ও বিক্রির দায়ে ৬ ব্যবসায়ী প্রতিষ্টানকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেনসহ একদল পুলিশ নিয়ে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি নবীগঞ্জ শহরতলীর শেরপুর রোডস্থ জুই কলিকে ৪ হাজার, সমির এন্টার প্রাইজ ৩ হাজার ,মেসার্স গৌরাঙ্গ ব্রাদার্সকে ৩ হাজার, বাপ্পি ষ্টোরকে ১ হাজার, হোসাইন ষ্টোারকে ২ হাজার, মা- হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫শত টাকা জরিমানা আদায় করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।