× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

শরীয়তপুরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥  “টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য” শ্øোগানকে সামনে রেখে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদযাপন উপলক্ষে বহু দেশে দিনটি পালন করা হয়। আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

অন্যান্য দেশের মতো বাংলাদেশের ন্যায় শরীয়তপুরেও দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয় এসে শেষ হয়। র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয় হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নার্সেস এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নির্মল চন্দ্র দাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডাঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স শিউলী আক্তার, জেলা নার্স এসোসিয়েশনের সভাপতি অর্চনা ডি কস্তা, সাধারন সম্পাদক রেজাউল করিম সহ জেলার সকল হাসপাতালের নার্স বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..