× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

আগৈলঝাড়ায় ছেলেসহ গৃহবধুকে ঘরে তালাবদ্ধ করে নিযার্তন

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধু ও তার ছেলেকে ঘরে তালাবদ্ব করে আটক রেখে শারীরিক নিযার্তন করার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর পরিবারের বিরুদ্বে। আটক বোনকে উদ্বার করতে গিয়ে ভাইও হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বেল্লার বিশ্বাসের মেয়ে সোনিয়া আক্তারকে একই এলাকার আইয়ুব আলী শিকদারের ছেলে এনজিও কর্মী মাছুম শিকদারের সাখে বিয়ে হয়। সোনিয়ার স্বামী মাছুম ঢাকায় থাকার কারনে প্রায়ই কারনে-অকারনে শ্বশুরী জুলেখা বেগম পূত্রবধূ সোনিয়াকে শারীরিক ও মানসিক নিযাতন চালাত। বৃহস্পতিবার সোনিয়া পিতার বাড়ি যেতে চাইলে শ্বশুরী জুলেখা বেগমের সাথে ঝগড়া বাধে।

এক পর্যায় শ্বশুরী জুলেখা বেগম পূত্রবধূ সোনিয়া ও তার তিন বছরের ছেলে শিফাদকে ঘরে তালা দিয়ে আটক করে শারীরিক নিযার্তন চালায়। এ সংবাদ শুনে সোনিয়ার ভাই জনি বিশ্বাস ওই বাড়িতে গেলেও আসাদ ও মামুন শিকদার মারধর করে ঘরে আটক রাখে।

এ ঘটনায় এলাকার লোকজন এগিয়ে এসে দরজা ভেঙ্গে সোনিয়া,শিফাদ ও জনিকে উদ্বার করে। আহত জনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার পিতা বেল্লার বিশ্বাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এএসআই ফরিদ বিকেলে ঘটনাস্থল গেলে অভিযুক্তদের  কাউকে পাওয়া যায়নি বলে জানান। পেলে তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..