× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

শরীয়তপুরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন ও দুই জনের চৌদ্দ বছরের জেল

admin
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে অপহরণ মামলার এক আসামীকে যাবজ্জীবন ও সহযোগী অপর দুই আসামীকে ১৪ বছরের জেল দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার বিকাল সাড়ে ৩টায় আদালতের বিচারক রোকসানা পাভীন এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আলমগীর মোল্যা, মো. ইমরান হাওলাদার ও জাকির হোসেন মোড়ল।

মামলার এফআইআর সুত্রে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল সকাল ৯ টার সময় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলাম হাওলাদার ও রেবতী মহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী আশা আক্তার (১৪) কে অপহরণ আসামীরা। অপহরণ কারীরা হলেন উপজেলার ভাটিতা গ্রামের খালেক মোল্যার ছেলে আলমগীর মোল্যা, রামভদ্রপুর গ্রামের কামাল হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও আইয়ুব আলী মোড়লের ছেলে জাকির হোসেন। এ বিষয়ে আশা আক্তারের বাবা সিরাজুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি আদালতে চলার পরে আজ রায়ে আসামীদের এই সাজা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী আলমগীর পলাতক রয়েছেন, সহযোগী আসামী ইমরান ও জাকির হাজতে রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল মালেক বলেন, মামলার শুরু থেকে আমি বাদী পক্ষে মামলাটি পরিচালনা করে আসছি। আদালত আজ মামলার রায় ঘোষণা করছে। এই রায়ে আমি সন্তুষ্ট প্রকাশ করছি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফিরোজ আহমেদ বলেন, আদালতে দ্রুত স্বাক্ষী উপস্থাপন করে স্বাক্ষীর জবান বন্দী গ্রহণ করি। আজ মামলার রায়ে মামলার প্রধান আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয় অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদন্ড ও সহযোগী দুই আসামীর ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস কারাদন্ড দেয়া হয়। এই রায়ে আমি রাষ্ট্রপক্ষে সন্তোষ প্রকাশ করছি।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. রাশেদুল হাসান মাসুম বলেন, আমি আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেছি। মামলার রায়ে আদালত আসামীদের সাজা দিয়েছে। যেহেতু আসামীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাই আসামীদের উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিব।

মামলার বাদি ও ভিকটিম আশা আক্তারের বাবা বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তবে আমার মেয়েকে এখনও ফেরত পাইনি। আমার বিশ্বাস প্রধান আসামীকেক গ্রেফতার করতে পারলে আমার মেয়ের সন্ধান পাওয়া যাবে। তাই প্রধান আসামীকে ধরার জন্য জোরালো আবেদন করছি।


এ ক্যটাগরির আরো খবর..