× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি  হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন এ্যাড. এম এ মজিদ ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী

শরণার্থীদের পিঠ দেখালো ইউরোপীয় ইউনিয়ন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

তুরস্কের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসলে শরণার্থীদের পিঠ দেখালো বলে অভিযোগ করেছে বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ব্রাসেলসে ইইউয়ের সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ জোটের নেতারা তুরস্কের সঙ্গে চুক্তিটির চূড়ান্ত অনুমোদন দেন।

এ চুক্তির আওতায় রোববার (২০ মার্চ) থেকে তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করা যেসব শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর আবেদন নাকচ হবে, তাদের আবার তুরস্কে ফেরত পাঠানো হবে। এর বিনিময়ে ২৮ জাতির এ জোটের কাছ থেকে আর্থিক সহায়তা ও রাজনৈতিক সুবিধা পাবে দেশটি।

ইইউ সংশ্লিষ্ট একটি সূত্র আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তুরস্কে বর্তমানে প্রায় ৭২ হাজার সিরীয় শরণার্থী অবস্থান করছেন। চুক্তির আওতায় তাদেরকে ইউরোপে পুনর্বাসন করা হবে। তবে তুরস্কে ফেরত পাঠানো শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর সংখ্যা যদি সেখানে অবস্থানরত সিরীয় শরণার্থীর সংখ্যাকে ছাড়িয়ে যায়, তাহলে প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে।

চুক্তি চূড়ান্তের ঘোষণা আসার পরপরই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইইউ জোটের নেতাদের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের অভিযোগ করে।

ইউরোপ ও মধ্য এশিয়ায় অ্যামনেস্টির পরিচালক জন ডালহুসেইন বলেছেন, এ চুক্তির ফলে একদিকে শরণার্থীদের পিঠ দেখানো হলো, অন্যদিকে আন্তর্জাতিক ও ইউরোপীয় আইনের লঙ্ঘন করা হলো। ইউরোপে শরণার্থী আশ্রয় ও সুরক্ষা নীতিকে সংকুচিত করার নামে আসলে মানবতাকে ‘চিনির প্রলেপযুক্ত সায়ানাইড পিল’ খাওয়ানো হলো।

তিনি আরো বলেন, অভিবাসন প্রত্যাশীদের তুরস্কে ফেরত পাঠানোর এ সিদ্ধান্ত আসলে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তার অবমাননা। শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য তুরস্ক মোটেও নিরাপদ দেশ নয়।

এদিকে, তুরস্কের সঙ্গে এ চুক্তিটিকে ইউরোপীয় নেতাদের সবাই স্বাগত জানিয়েছেন। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু ১৮ মার্চকে একটি ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেছেন।

তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল স্বাগত জানালেও সাবধান করে দিয়ে বলেছেন, এ চুক্তিকে চ্যালেঞ্জ করে আইনি প্রক্রিয়ার সূচনা ঘটতে পারে।

জাতিসংঘ বলেছে, চুক্তিটি বাস্তবায়ন করতে হলে গ্রিসের শক্তি আরো বৃদ্ধি করতে হবে, যা বেশ কঠিন হতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ঝুঁকিপূর্ণভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন। চলতি বছরই প্রবেশ করেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি শরণার্থী। গ্রিস থেকে উত্তর দিক দিয়ে ইউরোপে প্রবেশের রুটটি বন্ধ হয়ে যাওয়ায় এ আশ্রয়প্রার্থীদের কয়েক লাখ এখন দেশটিতে আটকা পড়ে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..