× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

পিআইডি

শব্দ ও বায়ুদূষণ রোধে জরিমানা আদায় ও সতর্কবার্তা প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
শব্দ ও বায়ুদূষণ রোধে জরিমানা

যানবাহন থেকে মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, শব্দদূষণ এবং বায়ুদূষণ রোধে দেশের বিভিন্ন স্থানে অভিযানে জরিমানা আদায় ও সতর্কবার্তা প্রদান করেছে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ পরিবেশ অধিদপ্তর রাজধানীর মোহাম্মদ এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানু এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও, আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

ঢাকা মহানগরের শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণ বিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকটি যানবাহনের চালককেও সতর্ক করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৫টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ৫৮৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৩টি মামলায় ৬ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেছে। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান থেকে তিন ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা এবং ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এ ধরনের দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..