× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষনা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেছেন।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কাযার্লয়ে গণভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর ঘোষনার পর মৌলবীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধানমন্ত্রীর পক্ষে ফিতা টেনে শতভাগ বিদ্যুতায়ন শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এএসএম আজাদুর রহমানসহ দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমলগঞ্জ কমলগঞ্জ জোনাল অফিস কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়। উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার ২৩১টি গ্রামে ১৪৬২ কিলোমিটার লাইন নির্মিত হয়েছে। ব্যয় ২১৯ কোটি টাকা, দুইটি উপকেন্দ্র নির্মিত হয়। গ্রাহকের সংখ্যা ৬৮০১৫টি এবং জুড়ি উপজেলার ১৬৯টি গ্রামে ৫৪৯ কিলোমিটার লাইন নির্মিত হয়। ব্যয় হয়েছে ৮ কোটি টাকা। গ্রাহকের সংখ্যা ১৭৫২৬টি সংযোগ প্রদান করার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসলো।


এ ক্যটাগরির আরো খবর..