× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

শওকত আলী খানের জন্মবাষির্কী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার শওকত আলী খানের ৯০ তম জন্মবাষির্কী পালিত হয়েছে। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা।

এ উপলক্ষে সুপ্রিমকোর্টে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার শওকত আলী খান জন্মবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যারিস্টার শওকত আলী খানের নাতী ব্যারিস্টার রেহান হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

ব্যারিস্টার শওকত আলী খান ১৯২৬ সালে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এম আরফান খানের দ্বিতীয় পুত্র ছিলেন। তার শৈশব এবং কৈশোরের কিছু সময় ইয়াঙ্গুন (মায়ানমার), কলকাতা ও ঢাকা শহরে কাটিয়েছেন।

ব্যারিস্টার শওকত ১৯৫৭ সাল থেকে আইন পেশায় নিয়োজিত হন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। একই সঙ্গে সংবিধান প্রণেতা, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি টাঙ্গাইলের নাগপুর এবং মির্জাপুরের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০০৬ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..