× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

নওগাঁয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমীতে পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মকর্তা আব্দুর রউফ পাভেল। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লী গীতি, দেশের গান, লোকজ নৃত্য প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান ও নাচ তুলে ধরা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান
থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করে।


এ ক্যটাগরির আরো খবর..