× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

লিভারপুলের বছর শেষ হল জয় দিয়ে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: একমাত্র গোলে জয় দিয়ে বছর শেষ করেছে লিভারপুল। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে দলটি।

গত শনিবার লেস্টার সিটিকেও একই ব্যবধানে হারিয়েছিল লিভারপুল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬তম মিনিটে অ্যাডাম লালানার ফ্লিকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড বেনটেকে।

গতকাল পর্যন্ত লিগের ঠিক মাঝ পথে এসে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। লেস্টার সিটির পয়েন্টও ৩৯, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার্স। পঞ্চম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩১। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।


এ ক্যটাগরির আরো খবর..