× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

অনলাইন ডেক্স

লিবিয়া উপকূল থেকে শিশুসহ অন্তত ২২ জনের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
লিবিয়া উপকূল থেকে শিশুসহ অন্তত ২২ জনের লাশ উদ্ধার

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে শিশুসহ অন্তত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬১ জনকে। নিহতদের সবাই মালির নাগরিক।

জাতিসংঘের অভিবাসন সংস্থা বলছে, ৮৩ জনের একটি দল লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করে।

পরে উপকূলীয় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অভিবাসী বোঝাই ট্রলারটি। এ সময় মৃত্যু হয় ২২ জনের। যেসব অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শারীরিকভাবে যারা প্রচুর দুর্বল হয়ে পড়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের নেওয়া হয়েছে স্থানীয় ডিটেনশন সেন্টারে।


এ ক্যটাগরির আরো খবর..