× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেল রিয়াল মাদ্রিদ 

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল

লা লিগায় গুরুত্বপূর্ণ জয় পেল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে আলোনসোর দল। এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল মাদ্রিদের দলটি। গেতাফের মাঠে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল স্বাগতিক দলের দুই ফুটবলারের লাল কার্ড দেখা।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। তবে ৯টি শট নিয়েছিল তারা। স্বাগতিকদের গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় তারা।

তবে সবকিছু বদলে যায় দ্বিতীয় হাফে। ৭ মিনিটের মধ্যে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।

মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন হেতাফের অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপ্পে।

৮৪তম মিনিটে হেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিউসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।

দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি হেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

 


এ ক্যটাগরির আরো খবর..