× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র -হেযবুত তওহীদ

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র

“লা ইলাহা ইল্লাল্লাহ- অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা নেই- তওহীদের এই ঘোষণাই হতে পারে মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র। এই এক ঘোষণার উপর পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে এবং মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে।” বলেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (১৯ আগস্ট) সোনাইমুড়ী উপজেলার শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে নোয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির ভাষণে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বিশ্বব্যাপী মুসলিমদের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলেন, আজ বিশ্বজুড়ে মুসলিম জাতি চরম নির্যাতন ও নিপীড়নের শিকার। এই অপমানজনক পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হলো মুসলিম বিশ্বের ঐক্য। ঐক্যবদ্ধ হতে না পারলে মুসলিমদের মুক্তির আর কোনো পথ খোলা নেই।

তিনি মুসলিমদের অভ্যন্তরীণ বিভেদকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, দুঃখজনক হলেও সত্য, মুসলিম জাতি আজ নানা ফেরকা, মাজহাব এবং দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে। তারা একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। এই আত্মঘাতী বিভক্তি মুছে ফেলে মুসলিমদেরকে এক কালেমার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে উপস্থিত সংগঠনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এক আবেগঘন আহবান জানান। তিনি বলেন, “হেযবুত তওহীদের এই ঐক্যের আহবান, ইসলামের এই বাস্তবিক শিক্ষা আজ বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একটি শান্তিময় ও স¤প্রীতির সমাজ গড়ে তোলার জন্য আপনাদের জীবন ও সম্পদ উৎসর্গ করে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।” ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে সমাজ গড়ে তুলতে সংগঠনের সদস্যদেরকে জীবন ও সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করে যাওয়ার আহবান জানান তিনি।

দিনব্যাপী এই সম্মেলনে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনভর বিভিন্ন কর্মসূচিতে তওহীদের আলোকে সমাজ গঠনে কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

“চলমান আগ্রাসন থেকে মুসলমানদের রক্ষার উপায়: তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে।


এ ক্যটাগরির আরো খবর..