হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাটে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে সাইকেল র্যালী করেছে আলোকিত লালমনিরহাট নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার দুপুর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া তাজ মাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র্যালীটি বের হয়ে বড়বাড়ি ও কুলাঘাট ইউনিয়নের ১৬ কিমি রাস্তা প্রদক্ষিণ শেষে পৌরসভার নয়ারহাট বাজারে এসে শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোকিত লালমনিরহাটের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এসময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে সামাজিক অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে এই সাইকেল র্যালির আয়োজন। এতে জেলার মানুষের মাঝে ইতি বাচক সাড়া ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, যুবদলের সভাপতি আফজাল হোসেন, আব্দুল হালিম, হাবিবুর রহমান হাবিব, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আন্জুমান আরা শাপলা, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমনসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।