× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

লালমনিরহাটে বিট-পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটে বিট-পুলিশিং কার্যক্রম অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত কুমার সরকার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম, সদর থানা পুলিশিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায় প্রমূখ।

প্রধান অতিথি পুলিশ সুপার রশিদুল হক বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং মাদক মুক্ত করতে জেলা পুলিশ প্রশাসন বিট-(এলাকা ভিত্তিক) পুলিশিং কার্যক্রম চালু করেছে।

তিনি আরো বলেন, সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় থাকে খোঁজ রাখুন, সন্তানদের প্রতি নজর রাখুন তারা সন্ধ্যার পর কি করছে, কোথায় যাচ্ছে। আপনারা সজাগ থাকলেই সমাজের সকল দুর্নীতি ও অসামাজিক কার্যক্রম বন্ধ হতে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..