× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

লাগবে না আর পাসওয়ার্ড

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আমরা জানি সহজ পাসওয়ার্ড দিলে তা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তাই ব্যবহার করতে হয় জটিল পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ড সবসময় মনে রাখা লাগে। যা আসলে বিরক্তিকর একটি বিষয়।

তবে জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে, জিমেইল ব্যবহারে আর প্রয়োজন পড়বে না পাসওয়ার্ডের। গুগল তাদের জিমেইল, ইউটিউবসহ অন্যান্য অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে প্রবেশের ঝামেলা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিচ্ছে যাচ্ছে। মোবাইল ব্যবহারকারীরা খুব শিগগির এ সুবিধা পাবে বলে জানা গেছে।

গুগলের একজন মুখপাত্র বলেন, ‘জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন অ্যাকাউন্টে লগ-ইনের ক্ষেত্রে আমরা খুব শিগগির ব্যবহারকারীদেরকে পাসওয়ার্ড মুক্ত সেবা দিতে যাচ্ছি। ইতিমধ্যে এ সেবাটি পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হয়েছে।’

জানা গেছে, গুগল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে গুগল নিজেই ব্যবহারকারীদেরকে একটি দুই ডিজিটের কোড প্রদর্শন করবে এবং সেই কোড দিয়েই লগ-ইন করা যাবে গুগলের অ্যাকাউন্টে। ফলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলায় আর পড়তে হবে না।

তবে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি গুগল।

তথ্যসূত্র: টেলিগ্রাফ অনলাইন


এ ক্যটাগরির আরো খবর..