লাউডস্পীকারে আযান বাজানোর অনুমতি দিলো না এলাহাবাদ আদালত

লাউডস্পীকারে আযান বাজানোর অনুমতি দিলো না এলাহাবাদ আদালত

ধ্বনি দূষণ মুক্ত ঘুম সবার জীবনের মূল অধিকার। কাউকে নিজের মূল অধিকারের জন্য অন্যের মূল অধিকার লঙ্ঘন করার অধিকার দেওয়া যাবে না। কোন পরিস্থিতিতেই রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পীকার আযান বাজানোর অনুমতি দেওয়া যাবে না। জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

শুক্রবার ১৫মে ভারতের উত্তর প্রদেশে গাজীপুরের সাংসদ আফজল আনসারির লাউডস্পীকারে আযান বন্ধ করার বিরুদ্ধে দাখিল একটি পিটিশনে এই সিদ্ধান্ত নেয় এলাহাবাদ হাইকোর্ট।

গাজীপুরের সাংসদ আফজল আনসারি আদালতে আবেদন দাখিল করে বলেছিলেন যে, গাজীপুরের মানুষের ধর্মের মৌলিক অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য গাজীপুরের মসজিদ থেকে লাউডস্পীকারের মাধ্যমে আযান দিতে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিতে।

এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছেন, আযান ইসলাম ধর্মের একটি আবশ্যক আর অভিন্ন অংশ হতে পারে, কিন্তু লাউডস্পীকার অথবা আওয়াজ বাড়িয়ে দেওয়া অন্য কোন উপকরণের মাধ্যমে আযান দেওয়া ইসলামের অভিন্ন অংশ হতে পারে না।

কিন্তু আদালত ওনার এই আবেদন খারিজ করে দেয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদও ফারুখাবাদ এবং অন্যান্য জেলার মুসলিমদের খাতিরে এরকম ভাবেই আদালতের দরজায় কড়া নেড়েছিলেন।

খুরশিদ বলেছিলেন, আযান ইসলামের একটি অনিবার্য অংশ। তাই মসজিদ থেকে লাউডস্পীকারের মাধ্যমে আযান দেওয়ার নির্দেশ দেওয়া হোক।

উত্তর প্রদেশের যোগী সরকার অনেক দিনে আগেই রাজ্যের মসজিদ গুলোতে লাউডস্পীকারে আযান দেওয়া নিষিদ্ধ করেছে। আদালত নিজের সিদ্ধান্ত জানান, এর জন্য কোন পরিস্থিতিতেই রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পীকার বাজানর অনুমতি দেওয়া যাবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।