অভিনেত্রী আশা চৌধুরী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রীট

অভিনেত্রী আশা চৌধুরী মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রীট

ঢাকার দারুস সালাম রোডে ট্রাক দুর্ঘটনায় গত ৫ জানুয়ারি নিহত অভিনেত্রী আশা চৌধুরী মৃত্যুর ঘটনায় হাই কোর্টে রিট দায়ের।

আজ ১০ জানুয়ারি রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিভিন্ন পক্ষসমূহের দায়-দায়িত্ব নির্ধারণ করার জন্য পিটিশনার হয়ে একটি রীট দায়ের করেন নিহতের মা পারভীন আক্তার।

রীটে নির্দেশনা চাওয়া হয় এবং একই সাথে নিহত আশা চৌধুরীর পরিবার কে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়।

রীটে বিবাদী করা হয়েছে সড়ক ও জনপথ মন্ত্রণালয় সহ অপর আট জনকে। শীঘ্রই রীটের প্রাথমিক শুনানি হবে।
রিটে আইনজীবী হিসেবে আছেন চঞ্চল কুমার বিশ্বাস, সঙ্গে সৌমিত্র সরদার, সৈয়দ ফজলে এলাহী, আনিচুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।