আগৈলঝাড়ায় আ. লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়ায় আ. লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

অমিয় কর, আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব শতবর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে স্মরণাতীত নেতা কর্মীদের সমন্বয়ে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে দলীয় কার্যালয়ে সামনে দিবসের তাৎপর্য তুরে ধরে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যন আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানম-ির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে পাকিস্তানের কারাগারে বন্দি করা হয়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে কাটানোর পর লন্ডন-দিল্লি হয়ে হানাদারমুক্ত স্বাধীন বাংলাদেশে ঢাকায় বিজয়ের মালা পরে স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিজয়ীর বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন। প্রতিবছর কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে আসছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সেদিন বিমানবন্দর থেকে ঐতিহাসিক রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য। স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের গণহত্যার সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।