মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মেহেরপুর সদর উপজেলার আয়োজনে উপজেলার খুচরা ও পাইকারি বালাইনাশকের দোকানের পুরাতন লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান সহ সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রাঙ্গণে সাইনবোর্ড বিতরন ও পুরাতন লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম। লাইসেন্স ও সাইনবোর্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত।





