× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে নীতিমালা প্রণয়নে চিন্তা করছে সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি আদায়ের বিষয়ে নীতিমালা প্রণয়নের ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার। বললেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সব মহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা সরকারের রয়েছে আশা করা যায়, ভবিষ্যতে তা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুদিন অফিস সময়ের পরে নির্দিষ্ট করে নির্দেশনা দেয়া হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুযায়ী মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দেয়ার অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..