সিলেটে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করলো ভারত

সিলেটে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করলো ভারত

৫ অক্টোবর ২০২১: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে দু’টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং খাদিমপাড়া ৩১-শয্যাবিশিষ্ট হাসপাতালে অ্যাম্বুলেন্স দু’টি প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একেবারে নতুন, অত্যাধুনিক ও জীবনরক্ষাকারী জটিল যন্ত্রপাতি সমৃদ্ধ অ্যাম্বুলেন্সগুলি হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানের ক্ষেত্রে প্যারামেডিক্স এবং দ্রুত সাড়াদানকারীরা ব্যবহার করতে পারবেন। ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সসমূহ প্রদান করা হয়েছে।

 

ভারত কোভিড মোকাবিলায় বাংলাদেশকে পিপিই কিট, চিকিৎসা সরঞ্জাম, টেস্টিং কিট, ভ্যাকসিন প্রদান এবং সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্ন উপায়ে সহায়তা করেছে। এ বছরের শুরুর দিকে কোভিডের দ্বিতীয় তরঙ্গের সময় যখন ভারতের প্রয়োজনে  বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য  ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।